বৃহস্পতিবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন।
মামলার সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আবু নাসের ফারুখ মো. রেজাউল ইসলাম জানান, ২০০৬ সালের ১ নভেম্বর রাতে আসামি মিজানুর রহমান তার স্ত্রী গোলাপি বেগমকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ টিনের ঘরের সিলিং এর সঙ্গে রশি দিয়ে ঝুলিয়ে রাখেন মিজানুর রহমান।
নিহত গোলাপির বাবা আবু তালেব বাদী হয়ে বদরগজ্ঞ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি মিজানুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুর রশীদ চৌধুরী। তিনি জানান, এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।
/বিটি/এইচকে/