নীলফামারীতে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত

হবিগঞ্জে মাইক্রোবাস চাপায় স্কুল ছাত্র নিহতপৃথক সড়ক দুর্ঘটনায় নীলফামারী সদরে ও সৈয়দপুর উপজেলায় মনির ও কাজল নামে আট বছর বয়সের দুই শিশু  নিহত হয়েছে। বুধবার বিকালে এ ঘটনায় পুলিশ একটি যাত্রীবাহীবাস ও মহেন্দ্র ট্রাক্টর আটক করলেও চালকরা পালিয়ে যায়। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,বুধবার দুপুর ১টার দিকে নীলফামারী সৈয়দপুর সড়কের টেক্সটাইল বাজারে আব্দুল হান্নানের কাপড়ের দোকানের সামনে খেলছিল তার আট বছরের ছেলে মনির। মনিরের হাতে থাকা একটি খেলনার চাকা সড়কে গড়িয়ে গেলে সেটি সে কুড়াতে যায়। এসময় নীলফামারী থেকে বগুড়ার উদ্যেশ্যে ছেড়ে যাওয়া এস এম এণ্টারপ্রাইজ নামের যাত্রীবাহি বাস ( বগুড়া- ব -১৫৩৬ ) তাকে ধাক্কা দেয়।
অপর দিকে একই দিন দুপুর দেড়টার দিকে নীলফামারীর সৈয়দপুর কামারপুকুর ইউনিয়নের পানাতিপাড়া গ্রামে খেলতে গিয়ে ইটভাটার মাটিবোঝাই একটি মাহিন্দ্র ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারায় আট বছরের মেয়ে কাজল। সৈয়দপুর থানা পুলিশ ঘাতক ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, এলাকার আইয়ুব আলী ও তার ভাইয়ের যৌথ মালিকানাধীন এএন ব্রিকস বেশ কিছুদিন ধরে আবাসিক এলাকালগ্ন আবাদি জমির উপরিভাগের মাটি কেটে ট্রাক্টর বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে। মানুষের শত বাধার মুখেও ইট ভাটার মালিক আবাদি জমির মাটি কাটা বন্ধ করেননি।

/এইচকে/