ইউপি নির্বাচন

সুন্দরগঞ্জে ১৭ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

ইউপি নির্বাচন-২০১৬আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে ১৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ হাবিবুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
মনোনয়নপত্র প্রত্যাহারকারীদের মধ্যে চেয়ারম্যান পদে দুই জন, সংরক্ষিত মহিলা আসনে দুই জন এবং সাধারণ সদস্য পদে ১৩ জন।
রবিবার বিকেলে ওই ১৭ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আজই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ছিল।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ হাবিবুল আলম বলেন, এখনও ওই ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৭৮ জন এবং সাধারণ সদস্য পদে ৫২১ জন প্রার্থী রয়েছেন। যাদের মধ্যে দলীয় চেয়ারম্যান প্রার্থী ৩৭ জন।

উল্লেখ্য, আগামী ৩১ মার্চ ওই ইউনিয়গুলোতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

/এসএনএইচ/এইচকে/