দিনাজপুর শহরে অগ্নিকাণ্ডে ১৩টি ঘর ভস্মীভূত

অগ্নিকাণ্ডদিনাজপুর শহরের নতুনপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে চার পরিবারের ১৩টি ঘর ভস্মীভূত হয়। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছে অগ্নিদগ্ধ পরিবারের সদস্যরা। দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানান, রবিবার রাত সাড়ে ৭ টার দিকে দিনাজপুর শহরের নতুনপাড়া এলাকার আব্দুর রহিমের বাড়িতে বিদ্যুতের সর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী আরও তিনটি বাড়িতে ছড়িয়ে পড়ে।
বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে বলে জানা যায়। অগ্নিকান্ডে আব্দুর রহিম, দুলাল, রহমান ও আব্দুল কুদ্দুসের চার বাড়ির ১৩টি ঘর ভস্মীভূত হয়েছে। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এর আগে গত শনিবার দিবাগত রাত প্রায় সাড়ে ১০ টার দিকে খানসামা উপজেলার সরকারপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ৬০টিরও অধিক বাড়িঘর পুড়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়। ওই এলাকার ললনী রায়ের বাড়িতে জ্বালিয়ে রাখা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে।

/এইচকে/