নীলফামারীতে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি আ. লীগের বিদ্রোহী প্রার্থীরা

ইউপি নির্বাচন-২০১৬মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নীলফামারী সদরে দ্বিতীয় দফায় আগামী ৩১ মার্চ পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চার বিদ্রোহী প্রার্থীর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।
এ ব্যাপারে কথা বলা হলে  সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া জানান  বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের দল থেকে বহিষ্কার করা হবে।
ওই পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিলের পর বাছাই পর্বে কেউ বাদ পড়েননি। সর্বশেষ রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন পঞ্চপুকুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহম্মদ আলী টিপু তার মনোনয়ন প্রত্যাহার করেন।

লক্ষ্মীচাপ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মধ্যে আ. লীগের দলীয় প্রার্থী ওই ইউনিয়নের সাধারন সম্পাদক গোলম মোস্তফা। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান শ্যামচরণ রায়।

চওড়াবড়গাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্ট। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ওই ইউনিয়নের সহ সভাপতি আবুল খায়ের বিটু।

পঞ্চপুকুর ইউনিয়নে পাঁচজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়েছে সদর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ও বর্তমান চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সদস্য নাজমুল হক জিয়া।

পলাশবাড়ি ও গোড়গ্রামে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নেই। পলাশবাড়িতে ৫জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি সাবেক চেয়ারম্যান মমতাজ উদ্দিন ও গোড়গ্রাম ইউনিয়নে ৪ জনের মধ্যে আঃ লীগের রিয়াজুল ইসলাম একক প্রার্থী রয়েছে।

স্বতন্ত্র ১ চেয়ারম্যান প্রার্থী ও ওয়ার্ড সদস্য পদে ২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রবিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত  রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

২ মার্চ মনোনয়নপত্র তারা দাখিল করেছিল। সর্বশেষ ওই ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৪ জন প্রতিদ্বন্দিতায় থাকলে। সোমবার প্রতীক বরাদ্দের পর তারা প্রচারণায় মাঠে নেমে পড়বে।

/এইচকে/