নীলফামারীতে মাদ্রাসা ছাত্রীর ওপর দলবদ্ধ যৌন নির্যাতন

নীলফামারীনীলফামারী জেলার জলঢাকা উপজেলায় নবম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীর ওপর নৃশংস যৌন নির্যাতন চালানোর পর দুর্বৃত্তরা ফেলে গেলে স্থানীয়রা উদ্ধার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে তাকে নিয়ে আসে। পরে সংকটাপন্ন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়।
বুধবার বিকাল ৩টার দিকে মাদ্রাসা থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে বলে স্বজনরা জানান।
রমেক গাইনি বিভাগের চিকিৎসক ফেরদৌসি বেগম ওই কিশোরীকে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন।  
শেষ খবর অনুয়ায়ী নির্যাতনের শিকার কিশোরীকে জরুরি অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাওয়া হয়েছে।
চিকিৎসক ফেরদৌসি বেগম জানান, কিশোরীর প্রচুর রক্তক্ষরণ ঘটেছে। একবার অস্ত্রোপচার করা হয়েছে। আরও একটি অস্ত্রোপচার প্রয়োজন। সেইসঙ্গে প্রয়োজন প্রচুর রক্তের।

নির্যাতিতা কিশোরী নির্যাতরকারীদের একজনকে চিনতে পেরেছে বলে দাবি স্বজনদের।

এ ঘটনায় এখনও কোনও মামলা দায়ের করা হয়নি।

/এইচকে/