দিনাজপুরে টাইম বোমা সদৃশ বস্তু উদ্ধার

Dinajpur Bomb Photo-01দিনাজপুর শহরে একটি স্কুল থেকে টাইম বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে এটি উদ্ধার করা হয়। তবে বস্তুটি বোমা কিনা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্কুল সূত্রে জানা যায়, সকালে দিনাজপুর শহরের কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের মাঠে বালুর মধ্যে বোমা সদৃশ বস্তু দেখে পুলিশকে খবর দেয় স্কুল কর্তৃপক্ষ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। একটি সার্কিট, লাল কসটেপ দিয়ে মোড়ানো বিভিন্ন প্রকার তারের সমন্বয়ে উদ্ধারকৃত বস্তুটি টাইম বোমা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বোমাটি উদ্ধার করে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি বালতিতে পানি দিয়ে ডুবিয়ে রাখা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার এসআই বাদল কুমার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত এটি বোমা কিনা তা নিশ্চিত নয়, বিষয়টি র‌্যাবের বোমা বিশেষজ্ঞদের জানানো হয়েছে।

/এআর/