দামোদরপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

Gaibandha Pic-02

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নকে বাল্য ও শিশু বিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। প্রধান অতিথি জেলা প্রশাসনের স্থানীয় সরকার মন্ত্রাণালয়ের গাইবান্ধার উপ-পরিচালক মো. মোখলেছুর রহমান শনিবার ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও দামোদরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। পরে আনুষ্ঠানিকভাবে ইউনিয়নকে বাল্য বিবাহ ও শিশু বিবাহ মুক্ত ঘোষণা করে উপস্থিত নারী-পুরুষকে শপথ বাক্য পাঠ করানো হয়। 

উল্লেখ,এনিয়ে উপজেলার ৫টি ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করা হল। ইউনিয়নগুলো হল, বনগ্রাম, ভাতগ্রাম, ইদিলপুর, ফরিদপুর  ও দামোদরপুর।

/জেবি/