সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুল্লাহ মিয়া (৩৬) নামে এক কৃষক মারা গেছেন। তিনি ওই গ্রামের কাচু মিয়ার ছেলে।

রবিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম রাজা জানান, আব্দুল্লাহ আবাদি জমিতে গরু চরাচ্ছিলেন। এ সময় ওই আবাদি জমিতে বিদ্যুতের খুঁটিতে গরুর দড়ি পেঁচিয়ে যায়। দড়ি খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুল্লাহ।

/এসএনএইচ/টিএন/