কুড়িগ্রামে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা : আটক-১

আত্মহত্যার প্রতীকী ছবি

 কুড়িগ্রাম পৌরএলাকার হরিকেশ মধ্যপাড়া গ্রামে বীথি (১৩)নামে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার সন্ধ্যার পর নিজ বাড়ির বাঁশের ধরনার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বীথি। এ ঘটনায় সোমবার পুলিশ একজনকে আটক করেছে।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জমির উদ্দিন জানান, হরিকেশ মধ্যপাড়ার বা‌সিন্দা ইউসুফ আলীর (২২) সঙ্গে ৩ মাস ধরে বীথির ভালোবাসার সম্পর্ক ছিল। এসময় তাদের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে সে অন্তঃস্বত্তা হয়ে পড়লে পারিবারিকভাবে ও গ্রাম্য শালিসের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করে এলাকাবাসী। এরই ফাঁকে রবিবার সন্ধ্যার আগে ইউসুফের দাদি নুরজাহান বীথিদের বাড়িতে এসে তাকে একা পেয়ে শাসিয়ে যান। এতে স ন্ধ্যার পরপরই সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে বীথির ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। বীথি কুড়িগ্রাম শহরের আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী বলে জানা যায়।

সদর থানার ওসি আরও জানান,এ ঘটনায় সোমবার থানায় মামলা দায়ের হলে একজনকে আটক করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/জেবি/