পলাশবাড়ীতে শিবির নেতা গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শিবিরের বায়তুল মাল সম্পাদক মেহেদী হাসানকে (২৩) পুলিশ গ্রেফতার করেছে ।

সোমবার ভোর রাতে পলাশবাড়ী উপজেলা সদরের গৃধারীপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেফতার করে।

মেহেদী হাসান ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও উপজেলা ইসলামী ছাত্র শিবিরের বায়তুল মাল সম্পাদক।

পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, মেহেদী হাসানের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় নাশকতার অভিযোগে একাধিক মামলা আছে।

তিনি আরও জানান, মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

/এসটি/