তারা হলেন, মালিবাড়ী ইউনিয়নে ১, ঘাগোয়া ইউনিয়নে ১, সাধারণ সদস্য পদে লক্ষ্মীপুরে ২, ঘাগোয়ায় ২, কামারজানিতে ২, গিদারিতে ১ ও খোলাহাটিতে ১ জন প্রার্থী। তবে চেয়ারম্যান পদে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
গাইবান্ধা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর রহমান জানান, চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ৭, বিএনপির ৫, জাপার ৫, জাসদের ৩, কমিউনিস্ট পার্টির ২ জন এবং স্বতন্ত্র ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ৪ এবং বিএনপির ১ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
বর্তমানে চেয়ারম্যান পদে ৩৭, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৯ এবং সাধারণ সদস্য পদে ২৭৫ জন প্রার্থী বহাল আছেন।
/এনএস/এএইচ/