কমিশনার আবু হাফিজ বলেন, যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, নির্বাচিত হচ্ছেন, ভোট কেন্দ্রের বাইরে খুনের দায় তাদেরই নিতে হবে। কারণ মারামারি করে তারাই খুনোখুনিতে জড়াচ্ছেন। তবে এসব ঘটনা কোনওভাবেই কাম্য নয়।
খুনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা আশা করছি রাজনৈতিক দলগুলো পরবর্তী ধাপের নির্বাচনে নিজেদের মধ্যে দাঙা-হাঙ্গামায় জড়াবেন না। নির্বাচনি পরিবেশ উত্তপ্ত হয় এমন কোনও মন্তব্য করবেন না। তাদের কিছু আজগুবি কথাবার্তায় নির্বাচনের সুন্দর পরিবেশ বিনষ্ট হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিয়ম সভায় আরও উপস্থিত ছিলেন জেলার নির্বাচন কর্মকর্তা ফজলুল করীম, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর রহমান, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম ও থানা কর্মকর্তারা।
/এমও/এএইচ/