প্রস্তাবিত শিক্ষা আইনের সংশোধন দাবিতে মানববন্ধন

PANCHAGARH-HUMAN-CHAIN-PIC-প্রস্তাবিত শিক্ষা আইনের কয়েকটি উপধারা সংশোধনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পঞ্চগড় জেলা শাখা। রবিবার দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের শহীদ মিনারের সামনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন তারা।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি পঞ্চগড় জেলা শাখার সভাপতি শফিউল আলম প্রধান জুয়েল, সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ কমিটির সদস্যরা অংশ নেন।
মানববন্ধন থেকে জানানো হয়, প্রস্তাবিত শিক্ষা আইনের কয়েকটি উপধারা সংশোধনের দাবিতে মানববন্ধনসহ আজ রবিবার সারাদিন জেলার সবগুলো লাইব্রেরি বন্ধ থাকবে।
/এমও/