অপরদিকে শিশুকে গুলি করার মামলার অভিযোগপত্র রবিবার আদালতে দাখিল করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ।
এমপি লিটনের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, আজ দুপুরে এমপি লিটনের স্থায়ী জামিনের আবেদন জানানো হয়। আদালত স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেছেন। এর আগে গত ৭ মার্চ একই আদালতে জামিনের আবেদন জানানো হয়। আদালত রবিবার (১০ এপ্রিল) পর্যন্ত এমপির অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন।
গাইবান্ধা কোর্ট পরিদর্শক এনামুল হক বলেন, রবিবার সকালে শিশুকে গুলি করার মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ। আদালত মামলার পরবর্তী কার্যক্রমের জন্য মামলাটি উচ্চ আদালতে (গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম আদালত) বদলি করেন। মামলার পরবর্তী ধার্য তারিখ ১৫ মে নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর এমপি মনজুরুল ইসলাম লিটনের ছোড়া গুলিতে সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের শিশু শাহাদাত হোসেন সৌরভ গুলিবিদ্ধ হয়। পরদিন ৩ অক্টোবর রাতে এমপি লিটনকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন সৌরভের বাবা সাজু মিয়া। এরপর ওই বছরের ১৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ১৫ অক্টোবর তাকে গাইবান্ধা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। ওইদিন দুপুর ১২টায় তাকে গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২৪ দিন কারাভোগের পর গত ৮ নভেম্বর জামিনে মুক্তি পান তিনি।
/এআর /এএইচ/