ঠাকুরগাঁও আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগ প্যানেল জয়ী

ঠাকুরগাঁও আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮টি পদে আওয়ামী লীগ সমর্থিত মঞ্জু-হামিদ পরিষদ জয়লাভ করেছেন। এতে অ্যাড.তোজাম্মেল হক মঞ্জু সভাপতি ও অ্যাড.আব্দুল হামিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আজিজুর রহমান।Thakurgaon Bar Election Winner Pic

রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি কক্ষে এ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এদিকে বিএনপি সমর্থিত রব্বানী-জয়নাল প্যানেল জয়লাভ করেছেন ৪টি পদে।

দুটি প্যানেলে ১২জন করে মোট ২৪জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৫৯ জন ভোটারের মধ্যে ১৫১ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচিতরা হলেন-

সভাপতি-অ্যাড.তোজাম্মেল হক মঞ্জু

সহ-সভাপতি-অ্যাড.ফজলুল হক

সহ-সভাপতি- অ্যাড.নাজমুল হুদা (বাবুল)

সাধারণ সম্পাদক-অ্যাড.আব্দুল হামিদ

সহ-সাধারণ সম্পাদক- অ্যাড.রাজিউর রহমান রাজিব (বিএনপি)

কমন রুম ও সাংস্কৃতিক সম্পাদক- অ্যাড. মো.ইব্রাহিম (বিএনপি)

পাঠকক্ষ সম্পাদক- অ্যাড. আখতারুজ্জামান

সদস্য-১. অ্যাড. মোস্তাক আলম টুলু

সদস্য-২ অ্যাড.কামাল হোসেন হাসান (বিএনপি)

সদস্য-৩ অ্যাড.মাহবুব আলম ,

সদস্য-৪ অ্যাড.আশরাফুল হাসান। (বিএনপি)

/এআর/