সাংসদ পুত্রকে মারধরের হুমকি

জাপার প্রতিমন্ত্রী রাঙ্গার ভাইয়ের বিরুদ্ধে জিডি

লালমনিরহাটমোবাইলে মারধর করার হুমকি দেওয়ার অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙ্গার ছোটভাই মহিউল ইসলাম মহির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান সোহাগ। তিনি লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন ছেলে।
গত সোমবার (১১ এপ্রিল) মধ্যরাতে হাতীবান্ধা থানায় এ সাধারণ ডায়েরি করা হয়।
ডায়েরির বিবরণ থেকে জানা যায়, গত ১০ এপ্রিল রাতে মহিউল ইসলাম মহি নিজস্ব মোবাইল ফোন (০১৭১১-১২২২৯৪) থেকে মাহমুদুল হাসান সোহাগকে তার মোবাইল ফোনে ফোন দিয়ে মারধর করার হুমকি দেন।
এ বিষয়ে মাহমুদুল হাসান সোহাগ বলেন, ‘মোবাইলে আমাকে ও বাবাকে  আটক করে মারধর করার হুমকি দেয় মহি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।’

অন্যদিকে মহিউল ইসলাম মহির সঙ্গে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তিনি এ অভিযোগ অস্বীকার করেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

রংপুরে ২ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

/এসএনএইচ/টিএন/আপ-এআর/