শনিবার ভোরবেলা ইউনিয়নের পোড়ারহাট এলাকায় তার নিজ বাড়ি থেকে আটক করা হয় তাকে। সৈয়দপুর থানার ওসি সৈয়দ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
দেশের বিভিন্ন এলাকায় জামায়াতের কিছু সক্রিয় নেতা ও সদস্য আইএসে নাম লিখিয়েছে বলে পুলিশ ও গোয়েন্দাদের কাছে অভিযোগ রয়েছে। এমন একটি অভিযোগের ভিত্তিতে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের জামায়াতের আমির আনিছুর রহমান মন্টুকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে প্রাথমিকভাবে তাকে ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
/এইচকে/