ঠাকুরগাঁও-১ আসনে দুপুর পর্যন্ত কত ভোট পড়েছে?

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের প্রথম চার ঘণ্টায় (সকাল ৮টা থেকে দুপুর ১২টা) ৩৩ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ভোট পড়েছে।

এ তথ্য নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় ৩৩ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। 

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি ভোটকেন্দ্র রয়েছে।