বখাটেকে গ্রেফতারের দাবিতে কুড়িগ্রামে ৩ কি.মি. দীর্ঘ মানববন্ধন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত ও তার শ্লীলতাহানির চেষ্টা করায় মিঠু মিয়া নামে এক বখাটে যুবককে গ্রেফতারের দাবিতে তিন কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

কুড়িগ্রামে বখাটেকে গ্রেফতারের দাবিতে ৩ কি.মি. দীর্ঘ মানববন্ধন

বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী উপজেলার বালারহাট বাজারে বিভিন্ন বিদ্যালয়ের হাজার খানেক শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ এলাকার সব শ্রেণির মানুষ বিক্ষোভ মিছিল শেষে ওই মানববন্ধনে অংশ নেন। এসময় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাছেন আলী ও বিএনপি সমর্থিত প্রার্থী মুসাব্বের আলী মুসা মানববন্ধনে উপস্থিত হয়ে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার পর জোর করে ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে তার শ্লীলতাহানির চেষ্টা চালায় বখাটে মিঠু মিয়া। এ ঘটনায় গত ১১ এপ্রিল ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়। তখন থেকে মিঠু মিয়া পলাতক থেকে মামলা তুলে নিতে ওই ছাত্রীর পরিবারকে হুমকি দিয়ে আসছে। এ অবস্থায় আসামি গ্রেফতার না হওয়ায় ঐ শিক্ষার্থীসহ অন্য ছাত্রীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম রেজাউল ইসলাম জানান, আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 /টিএন/

আরও পড়ুন:

শফিক রেহমান সুনির্দিষ্ট কারণে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী