রংপুরে এনজিও কর্মকর্তার মৃতদেহ উদ্ধার

রংপুররংপুরের কেরানীপাড়া থেকে ফারুখ মোহাম্মদ সবুজ (৪৫) নামে এক এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে কেরানীপাড়া মহল্লার নাসিরাবাদ মসজিদ সংলগ্ন একটি দোতলা বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার এসআই ওলিয়ার রহমান জানান, মৃতদেহটি ৫ থেকে ৭ দিন আগের। ধারণা করা হচ্ছে তিনি ঘরের মধ্যেই মারা গেছেন। তাকে হত্যা করা হয়েছে কিনা তা ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

এলাকাবাসী জানায়, এনজিও কর্মকর্তা ফারুখ রংপুরের মিঠাপুকুরে পুষ্পবাংলা নামে একটি এনজিওতে কর্মরত ছিলেন। তার বাড়ি বগুড়া জেলার রহমান নগর এলাকায়। গত পয়লা বৈশাখের আগের দিন দুই সন্তানকে নিয়ে তার স্ত্রী বগুড়ার বাড়িতে চলে যান। এরপর তারা আর ফিরে আসেননি।

কোতোয়ালি থানার ওসি জাহিদুল ইসলাম জানান, মৃতদেহটি উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কোনও মামলা হয়নি।

আরও পড়তে পারেন: Rajshahi-Two-University-Student-Dead-Body-Recoveryআবাসিক হোটেল থেকে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

/এমও/এএইচ/