মন্ত্রী বলেন, দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বিশেষ করে বগুড়া ও রাজশাহীতে আবারও জঙ্গী অপতৎপরতা শুরু হয়েছে। এখনই তাদের খুঁজে বের করে দেশের জানমাল ও শান্তি-শৃঙ্খলা হেফাজত করার জন্যও আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি।
মোহাম্মদ নাসিম বলেন, ধর্মীয় উন্মাদনা, ব্যক্তিগত দ্বন্দ্ব বা পারিবারিক শত্রুতা নিয়ে যেকোনও সময় আক্রমণ হতে পারে। এই আক্রমণ কখনও জঙ্গি গোষ্ঠী করে আবার কখনও অন্যেরা করে জঙ্গি নাম ব্যবহার করা হয়। এসব ভালভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্যও তিনি প্রশাসনকে নির্দেশ দেন।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন। সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না এমপি, অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান প্রমুখ।
আরও পড়ুন:
/বিটি/