সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে কালবৈশাখী ঝড়ে ঘরচাপা পড়ে একটি শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন ৫ জন। এছাড়া ঝড়ে আড়াই শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ১টার দিতে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ, আলীপুর, জগন্নাথপুর, ধনপুর, সলুকাবাদসহ ১০ গ্রামের উপর দিয়ে প্রচণ্ড কালবৈশাখী ঝড় বয়ে যায়। এসময় ঘরচাপা পড়ে জগন্নাথপুর গ্রামের ফজর আলীর মেয়ে তানজিনা বেগম (১১) মারা যায়। এছাড়া আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
/এসটি/