প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোরে মেজরটিলায় মাহবুবুর রহমান সিদ্দিকীর মালিকানাধীন দিপীকা-৯ নম্বর বাসার একটি রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের টিম লিডার গোলাম আযম জানান, আগুন লাগার সময় ওই বাসায় তখন বিদ্যুৎ ছিল না। সম্ভবত গ্যাসের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি আরও জানান, আগুনে গৃহকর্তার বাসার ৪টি রুম পুড়ে গেছে।
আরও পড়ুন:
/এআর/