কুলাউড়ার ভাটেরায় আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে অন্য প্রার্থীদের অভিযোগ



Pic-up elcationমৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ একেএম নজরুল ইসলামের বিরুদ্ধে পেশিশক্তি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে বাকি ৬ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। বুধবার রাতে ভাটেরায়  তারা পুলিশ সুপারের উপস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এই অভিযোগ করেন।
জানা যায়, ভাটেরা ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ একেএম নজরুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম সিদ্দিকী  (চশমা), বিএনপির প্রার্থী হাজী সিরাজ মিয়া (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী আকমল হোসেন তালুকদার (লাঙ্গল), জাসদ প্রার্থী জামাল খান (মশাল), স্বতন্ত্র প্রার্থী আজিজ আহমদ টুটু (মোটরসাইকেল), হাজী কমর উদ্দিন (ঘোড়া) এই ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী  নজরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করলেও বাকি প্রার্থীরা শুধুমাত্র আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেন।

তারা বলেন,  নজরুল ইসলাম নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছেন। তিনি কাউকে তোয়াক্কা না করে পেশীশক্তি ব্যবহার করে স্কুলের শিক্ষার্থীদের এনে মিছিল, মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছেন।

স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম সিদ্দিকী ও জাতীয় পার্টির প্রার্থী আকমল হোসেন তালুকদার অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা দিয়েছেন তার ভোট গণনা হবে এক হাজার এক থেকে। আর সবার ভোট গণনা হবে এক থেকে। এছাড়া বহিরাগত ভাড়াটে লোক এনে তিনি কেন্দ্র দখলের পরিকল্পনা করছেন।

এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামসুদ্দোহা পিপিএম বলেন, কুলাউড়ার আগের ৭টি ইউনিয়নের নির্বাচন দেখেও যদি কেউ যদি অনৈতিক কিছু পরিকল্পনা করেন, তাহলে সেটা হবে বোকামি।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. শাহজালাল জানান,  মৌলভীবাজারে কোনও ধরনের পেশিশক্তি ব্যবহারের সুযোগ নেই।

আরও পড়ুন:

টুকু হত্যা মামলার প্রধান আসামি এমএ নয়নটুকু হত্যা মামলার প্রধান আসামির আত্মসমর্পণ

/এআর/