হবিগঞ্জে রোলারের চাপায় নিহত ২


হবিগঞ্জহবিগঞ্জের বাহুবল উপজেলার দ্বিগম্বর বাজার এলাকায় রোলারের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  তারা হলেন- জামালপুর জেলার মমিনুল ইসলাম (৩৫) ও কুমিল্লা জেলার মোশাররফ হোসেন (৩২)। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মমিনুল অ্যারিস্টোফার্মা লিমিটেড ও  মোশাররফ হামদর্দ ওয়াক্ফ লিমিটেড কোম্পানির বাহুবল উপজেলার রিপ্রেজেন্টেটিভ।
স্থানীয় সূত্রে জানা যায়- নিহত মমিনুল ও মোশাররফ মোটরসাইকেলযোগে বাহুবল উপজেলা সদর থেকে নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে দ্বিগম্বর বাজার এলাকায় রাস্তা মেরামতকারী একটি রোলার মোটরসাইকেলটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা  তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে। এতে প্রায় ১ ঘন্টা ধরে মহাসড়কের উভয় পাশে সহস্রাধিক যান আটকা পড়ে। পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় জনতাকে শান্ত করলে তারা অবরোধ তুলে নেন।

আরও পড়ুন:

Rajshahi JMB Member And AL Candidate 05দল থেকে বহিষ্কার, তবুও নৌকা মার্কাই থাকছে ‘জেএমবি’ প্রার্থী সালামের 

/এআর/