দণ্ডপ্রাপ্তরা হলেন বানিয়াচং উপজেলার টুপিয়াজুরি গ্রামের আলী হায়দার (৫০), একই গ্রামের আব্দুল আহাদ (৪৬), আগুয়া গ্রামের রেনু মিয়া (৪৫), একই গ্রামের হাবিব মিয়া (৫২) ও রঞ্জু মিয়া (৪৫)।
ঘটনার বিবরনে জানা যায়, ১৯৯৪ সালের ১৩ মে জিয়াউল হকের লাশ বানিয়াচঙ্গের পঁচাসিংহগাঁও হাওর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তার মা রূপচান বিবি বাদী হয়ে ১৯৯৫ সালের ১৯ জানুয়ারি থানায় মামলা করেন। মামলায় উল্লেখ করেন, পৈত্রিক সম্পত্তি নিয়ে তার সৎ ছেলে আসামি আলী হায়দারসহ অন্য আসামিরা তার ছেলেকে হত্যা করে লাশ হাওরে ফেলে যায়।
এ ঘটনায় পুলিশ তদন্ত শেষে ছয়জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে আজ চার আসামির উপস্থিতিতে আদালত এ রায় দেন। ফাঁসির আদেশ প্রাপ্ত আসামি রঞ্জু মিয়া পলাতক রয়েছেন এবং অপর এক আসামি রায়ের আগেই মারা গেছেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক জানান, এ রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।
আরও পড়ুন:
লক্ষ্মীপুরে শিশু শ্রমিকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
/বিটি/