শাবিপ্রবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন শাবি শাখা ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ।
সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও সাধারণ সম্পাদক ইমরান খানকে রেখে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সহ-সভাপতি পদে ২১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৯ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন, সহ-সম্পাদক পদে ২৫ জন এবং সদস্য ৩৫ জনসহ অন্যান্য পদে ৫০ জন সদস্য নিয়ে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এস জাকির হোসাইন স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয় গত ৮ মে রবিবার রাতে।
নবীন ছাত্রলীগ নেতাদের উদ্দেশে শাখা সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ বলেন, আমি নিজেকে বঙ্গবন্ধুর আদর্শের কর্মী ভাবি, আপনারাও নিজেকে কর্মী ভাববেন। আমি নেতা হয়ে নয়, কর্মী হয়ে আপনাদের পাশে থাকতে চাই। বঙ্গবন্ধুর সোনার বাংলা, দেশনেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে।

/এআর/