মৌলভীবাজার কারাগারে হাজতির আত্মহত্যা

মৌলভীবাজারমৌলভীবাজার জেলা কারাগারে অমিত ব্যানার্জি (৪৫) এক হাজতি মারা গেছেন। কারাগার কর্তৃপক্ষ দাবি করেছে, তিনি আত্মহত্যা করেছেন। বুধবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
অমিত ব্যানার্জি (৪৫) বড়লেখা থানার একটি হত্যা মামলার হাজতি।
কারা সূত্র জানায়, বুধবার দুপুরে কারাগারের একটি বাথরুমের শাওয়ারের সঙ্গে কাপড় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। তাকে ঝুলন্ত অবস্থায় দেখে অন্য হাজতিরা কর্তৃপক্ষকে খবর দিলে কারা কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়।
মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) কে এম নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
/টিএন/আপ-এআর/