হবিগঞ্জের বাহুবলে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার ডুবাঐ বাজারের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সিলেট থেকে ঢাকাগামী একটি পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক ও হেলপার মারা যান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন:
ডাকাতের ভয়ে বাড়ি ছাড়ছেন শ্রীপুরের কর্ণপুর গ্রামবাসী
/বিটি/