দেশের সাম্প্রতিক গুপ্তহত্যার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দায়ী করে তাকে বিচারের মুখোমুখি হতে হবে এক বক্তব্যে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি আরও বলেন, সরকার উৎখাতের জন্য খালেদা জিয়া ৯৩ দিন আগুনযুদ্ধ চালিয়ে অনেক নিরীহ মানুষকে হত্যা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের পর পরাজিত হয়েছেন। চক্রান্তের রাজনীতিকে জিইয়ে রাখতে একটা ছকে গুপ্তহত্যা চালাচ্ছেন। এই ছকে ব্লগার, প্রকাশক, শিক্ষক, ইমাম ও পুরোহিতসহ সাধারণ মানুষ খুন হচ্ছে।
সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মীসভায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু দলের সাম্প্রতিক বিভাজন প্রসঙ্গে বলেন, যারা দল ত্যাগ করে চলে গেছেন, তাদের জন্য আমাদের দরজা খোলা আছে। বাকিটা তাদের সিদ্ধান্ত।
এর আগে বুধবার সকালে সিলেটে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, যারা আইন নিজের হাতে তুলে নিয়ে এই অপকর্ম করেছে তাদের এক চুলও ছাড় দেবে না সরকার।
আরও পড়ুন: ঝিনাইদহ পলিটেকনিকে অধ্যক্ষের বিরুদ্ধে আন্দোলনে শিক্ষার্থীরা
/জেবি/এইচকে/