নির্বাচন অফিসার জান্নাত জাহান জানান, শুক্রবার বিকাল ৪টার মধ্যে সবকটি কেন্দ্রে যাবতীয় নির্বাচনি সরঞ্জাম পৌঁছে গেছে।
শুক্রবার নির্বাচনের ব্যালট বাক্স ও পেপারসহ যাবতীয় সরঞ্জাম দুই উপজেলার ১৯৪টি কেন্দ্রে কঠোর নিরাপত্তায় পৌঁছানো হয়। সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারও স্ব স্ব রির্টানিং অফিসাররা সরঞ্জাম বুঝে নেন।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল ও কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রেগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে, প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় চারজন পুলিশ, চারজন অস্ত্রধারী আনসারসহ ১০ আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। এছাড়া মাঠে থাকবে বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও স্ট্রাইকিং ফোর্স।
আরও পড়ুন:
রাজশাহীর দুর্গাপুরে ৬৪ কেন্দ্রের ৫৩টি ঝুঁকিপূর্ণ
/এনএস/বিটি/