হবিগঞ্জে বাস-ট্রাক-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে বাস-ট্রাক-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে  দুজন নিহত হয়েছেন।

আজ শনিবার সকালে উপজেলার হাফিজপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম পরিচয় জানা যায়নি।

আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে বাহুবল ও হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নিহত দুজনের লাশ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার মধ্যরাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্যামলী পরিবহনের একটি বাস দুবাই, ওমান, সৌদি  আরব, কাতারসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফেরা ৪০ যাত্রী নিয়ে সিলেটের উদ্দেশে রওনা হয়। সকালে উপজেলার হাফিজপুর নামক স্থানে পৌঁছালে তাদের বহনকারী গাড়িটি ঢাকাগামী পাথরবোঝাই ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুইজন নিহত হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট রেজাউল করিম জানান, লাশ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ থানায় রাখা হয়েছে।   

আরও পড়ুন: ফেনীতে ভোট কেন্দ্রে দুর্বৃত্তের হামলায় নিহত ১

/এসটি/