সিলেটে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

ট্রেনে কাটাসিলেটের ফেঞ্চুগঞ্জের কটালপুর রেলক্রসিংয়ে বৃহস্পতিবার সকালে ট্রেনের নিচে কাটা পড়ে সাইদুর রহমান হিমেল (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত হিমেল উপজেলার কটালপুরের ফকিরপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে ওই কিশোর রেল লাইন ধরে হাঁটছিল। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের নিচে কাটা পড়ে সে মারা যায়। খবর পেয়ে সকাল ৯টায় সিলেট রেলওয়ে জিআরপি থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) ইয়ার আলীর নেতৃত্বে একদল পুলিশ কিশোরের খণ্ডিত মৃতদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।
নিহত কিশোরের বাবার বরাত দিয়ে সিলেট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, সে মানসিক প্রতিবন্ধী ছিল। এই ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

আরও পড়ুন: সাভারে প্লাস্টিক কারখানায় আগুন

/জেবি/টিএন/

আপ: এইচকে