কুলাউড়া থানার উপ-পরিদর্শক মঈন উদ্দিন মুঠোফোনে বুধবার দুপুর ১২টায় বাংলা ট্রিবিউনকে বলেন, নিখোঁজের ঘটনায় দুইদিন পর শাহাজানপুর এলাকা থেকে বুধবার সকালের দিকে উদ্ধার করেছি।
তিনি আরও বলেন, স্কুল থেকে ওই দুই শিক্ষার্থী ট্রেনে চড়ে ঢাকায় চলে যায়। পরে সোর্স এর মাধ্যমে ঢাকা কমলাপুরের শাহাজানপুর এলাকা থেকে তাদেরকে উদ্ধার করি।
উদ্ধারকৃতরা হলো, কুলাউড়া পৌরশহরের রাবেয়া আদর্শ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কুলাউড়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে রিয়া আক্তার (১২) ও একই গ্রামের ক্ষিতিশ চন্দ্রের মেয়ে পপি চন্দ্র (১২)।
যাদের উদ্ধার করা যায়নি তারা হলো, রানা ঢালী (১৩) ও ফাহিম আহমেদ (১৫)।
জানা গেছে, ১১ জুলাই সোমবার দুপুরে পরীক্ষা দিতে বাড়ি থেকে স্কুলে আসার পথে নিখোঁজ হয় কুলাউড়া পৌরশহরের রাবেয়া আদর্শ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কুলাউড়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে রিয়া আক্তার (১২) ও একই গ্রামের ক্ষিতিস চন্দ্রে মেয়ে পপি চন্দ্র (১২)।
একইদিন বিকেলে পৌর শহরের আহমদাবাদ (সোনপুর) এলাকার মাসুক ঢালীর ছেলে নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রানা ঢালী (১৩) ও একই গ্রামের স্কুলছাত্র ফাহিম আহমদ (১৫) নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়।
কুলাউড়া থানার ওসি শামছুদ্দোহা পিপিএম নিখোঁজের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে নিখোঁজের বিষয়টি ছিল রহস্যময়। ইতোমধ্যে দুই শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। আর বাকি দুইজনকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছেন।
/এইচকে/