কুলাউড়ায় ৪২ দিন ধরে নিখোঁজ হাফেজ দুলাল মিয়া

নিখোঁজমৌলভীবাজারের কুলাউড়ায় হাফেজ ক্বারী দুলাল মিয়া (২৫) নামে এক যুবক ৪২ দিন ধরে নিখোঁজ । পরিবারের লোকজন সকল স্থানে তাকে খুঁজে না পেয়ে অবশেষে থানায় সাধারন ডায়েরি করেছেন।
কুলাউড়া থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের দক্ষিণ গিয়াসনগর গ্রামের মৃত তরমুছ মিয়ার ৫ ছেলের মধ্যে সবার ছোট হাফিজ ক্বারী দুলাল মিয়া কুলাউড়া শহরের হাকালুকি রেস্টুরেন্টের সামনে বসে পান বিড়ি বিক্রি করতো।
রমজানের আগের দিন বাড়ির লোকজনকে জানায়, সে দারুল ক্বেরাত মজিদীয়া ফুলতলী কোরআন প্রশিক্ষণ প্রদানের জন্য মৌলভীবাজারে যাচ্ছে। তার পর থেকে এখনও দুলাল মিয়ার কোনও সন্ধান পাওয়া যায়নি। 

তার ব্যবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ রয়েছে। হাফিজ ক্বারী দুলাল মিয়ার বড় ভাই আবুল হোসেন ১৬ জুলাই শনিবার এ ব্যাপারে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (নম্বর ৬৭১) করেছেন।

/এইচকে/

আরও পড়ুন জঙ্গিরা এক জায়গায় বেশিদিন থাকে না