বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. রাশেদ তালুকদার জানান, সোমবার আজিজকে পুলিশ আটক করে নিয়ে গেছে। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। সে বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে পুলিশের অন্য একটি সূত্র জানায়, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে ঢাকায় নিয়ে গেছে।
/এমও/