রাজনগর থানার ওসি মো. আব্দুল বাছেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
জিডি সূত্রে জানা যায়, উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আমীরপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে ছাব্বির গত ২২ জুলাই শুক্রবার সকালে রাজনগর বাজারে ডাক্তার দেখানোর কথা বলে বের হয়। পরে বিকাল পর্যন্ত বাড়িতে না ফেরায় তাকে বিভিন্ন স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখোঁজি করা হয়।কোনও সন্ধান না পাওয়ায় তার বাবা গত শনিবার দুপুরে রাজনগর থানায় সাধারণ ডায়েরি (নং-৯৩১, তারিখ-২৩-৭-১৬) করা হয়।
অপহৃত ছাব্বিরের বাবা আনিছুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ছাব্বিরের মোবাইল ফোন থেকে তার মোবাইলে একটি ফোন আসে। ফোনে বলা হয় তাকে ৩০ লাখ টাকা রেডি রাখার জন্য। নইলে তার ছেলে লাশ বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এ ব্যাপারে রাজনগর থানার অফিসার্স ইনচার্জ মো. আব্দুল বাছেদ জানান, থানায় জিডি করা হয়েছে। জিডির তদন্ত চলছে। ৩০ লাখ টাকা মুক্তিপণের বিষয়টি সঠিক নয়।ছাব্বিরকে উদ্ধারের জোর চেষ্টা চলছে।
আরও পড়ুন: গৌরীপুরের কারাগার ভবনটি ১১ বছর ধরে পরিত্যক্ত
/এআর/টিএন/