বন্যায় ১ হাজার ৭০০ হেক্টর জমির রোপা আমন ও আউস ধানের ক্ষতি হয়েছে। এছাড়া ৯৭৩টি পুকুরের মাছ ভেসে গেছে। দুর্গত এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। ৫টি উপজেলার গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। সুনামগঞ্জ টু তাহিরপুর সড়কের অনেক অংশ জলমগ্ন হয়ে আছে।
অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান জানান, দুর্গতদের মধ্যে ৩ লাখ ৪০ হাজার টাকা,১২৬ মেট্রিক টন চাল,শুকনা খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন জানান, বৃষ্টিপাত না হওয়ায় পরিস্থিতির দ্রুত উন্নতি হয়েছে।
আরও পড়ুন:
গাইবান্ধায় ২ লাখ মানুষ পানিবন্দি
/বিটি/