মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।
শাবির সহকারী প্রক্টর জাহিদ হাসান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে দুপুরের দিকে জালালাবাদ থানা পুলিশের উপস্থিতিতে আইপিই বিভাগের এ শিক্ষার্থীকে আটক করে গোয়েন্দা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। তবে তাকে প্রাথমিকভাবে জিঙ্গাসাবাদ করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. রাশেদ তালুকদার বলেন, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে তাকে আটক করা হয়েছে। সে যদি দোষী হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, বেশ কিছুদিন আগে শাবি থেকে আজিজ নামে তার আরেক সহপাঠীকে গ্রেফতার করা হয়।
জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন বলেন, জঙ্গি সংশ্লিষ্টার অভিযোগে ওই ছাত্রকে আটক করা হয়েছে। সে এখন পুলিশ হেফাজতে রয়েছে।
আরও পড়ুন:
বাংলাদেশে তিন মাসে ২৭ হত্যার দায় নিলো আইএস
মেজর জিয়া ও তামিম চৌধুরীকে ধরিয়ে দিতে ৪০ লাখ টাকা পুরস্কার ঘোষণা
/বিটি/