ফের পেছাল কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

কিবরিয়া হত্যা মামলাসাক্ষী না আসায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি। বুধবার সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিনে কোনও সাক্ষী না আসায় মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি। এ কারণে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান বৃহস্পতিবার (৪ আগস্ট) মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন।

সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার আসামিদের ঢাকা থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে আনা হলেও সাক্ষী না আসায় তাদেরকেও আদালতে আনা হয়নি। কিবরিয়া হত্যা মামলার ৩২ আসামির মধ্যে আটজন জামিনে, ১৪ জন কারাগারে ও ১০ জন পলাতক রয়েছেন।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে কিবরিয়া হত্যা মামলার বিচার কার্যক্রম চলছে।

আরও পড়ুন:

চরফ্যাশনে ‘কালেমার দাওয়াত’ পল্লী

/বিটি/