শ্রীমঙ্গল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে হাইল হাওর থেকে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে নিবাসের মৃত্যু হয়। নিহত যুবক শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ভূনবীর গ্রামের মনোরঞ্জন সরকারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, বজ্রাঘাতে আহত হওয়ার পর নিবাসকে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক জাকির হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন।
/এমও/