চিরনিদ্রায় শায়িত যুক্তরাষ্ট্রে নিহত ইমাম আলাউদ্দিন আখঞ্জি

দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হয়েছেন যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে নিহত হবিগঞ্জের ইমাম আলাউদ্দিন আখঞ্জি। বুধবার বিকাল সাড়ে ৫টায় গ্রামের বাড়ি আমরোড হাইস্কুল মাঠে তার লাশের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন নিহত আলাউদ্দিন আখঞ্জির ভাই মাওলানা জালাল উদ্দিন আখঞ্জি।

আলাউদ্দিন আখঞ্জির জানাজার নামাজের একাংশ

জানাজায় চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের, আওয়ামী লীগ সভাপতি এম আকবর হোসেন জিতু, স্থানীয় আহম্মাদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সঞ্জুসহ এলাকার হাজারও মানুষ অংশ নেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন নিহত আলাউদ্দিন আখঞ্জির ভাই মাওলানা জালাল উদ্দিন আখঞ্জি।

এর পূর্বে দুপুর আড়াইটায় লাশ হবিগঞ্জ শহরে এসে পৌঁছে। বেলা সাড়ে ৩টায় হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার ছোট ভাই শহরের চানমিয়া জামে মসজিদের ইমাম মাওলানা নাসির উদ্দিন আখঞ্জি।

প্রসঙ্গত, ২০১১ সালে জেলার চুনারুঘাট উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের গোছাপাড়া  গ্রামের বাসিন্দা ও শহরের চৌধুরী বাজার জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা আলাউদ্দিন আখঞ্জি যুক্তরাষ্ট্রে চলে যান।

/এইচকে/

পড়ুন: ফুঁসে উঠছেন বৈকুণ্ঠপুর চা বাগানের শ্রমিকরা