সংঘর্ষে শাবির শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান গ্রুপের কর্মী কামরুল ইসলাম (সমাজকর্ম বিভাগ), সজীবুর রহমান (ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রণমেন্টাল সায়েন্স বিভাগ), মনোয়ার হোসেন (সমাজকর্ম বিভাগ) এবং উত্তম সমর্থিত রনি-সাখাওয়াতের অনুসারী সোহাগ খান ফয়েজ (অর্থনীতি বিভাগ) আহত হয়।
ক্যাম্পাস সূত্র জানায়, ইমরান গ্রুপের কামরুলকে মেরে আহত করে উত্তম সমর্থিত রনি-সাখাওয়াতের অনুসারী মাহাবুব। বিষয়টি জানাজানি হলে ইমরান গ্রুপের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে আবাসিক হল থেকে ক্যাম্পাসে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই গ্রুপের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া দেয়।
আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন বলেন, শনিবার রাতের ঘটনাকে কেন্দ্র করে আজকে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে বাড়তি নিরাপত্তায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভুল বোঝাবুঝির কারণে জুনিয়ররা এ ঘটনা ঘটিয়েছে। তবে ঘটনাটি পরবর্তীতে তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে।’
ছাত্রলীগ নেতা আসিফ হোসেন রনি জানান, ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জাকির হোসাইনের নির্দেশনায় পরিস্থিতি এখন শান্ত।
উল্লেখ্য, শনিবার রাত দেড়টা থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের আয়োজিত ফুটবল খেলার ‘ইন্ট্রো’ কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
আরও পড়ুন:
৫ এপ্রিল বাড়ি ছাড়ে তামিমের সহযোগী জঙ্গি রাব্বী
কল্যাণপুর থেকে পাইকপাড়া: জঙ্গিবিরোধী অভিযানে নতুন মাত্রা
/বিটি/