সিলেটে বুধবার অর্ধদিবস হরতাল আহ্বান

সিলেটে জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য পরিষদের জরুরি সভাসিলেট নগরীর জিন্দাবাজারের এলিগ্যান্ট শপিং সেন্টারের মোবাইল ফোন ব্যবসায়ী করিম বক্স মামুনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ৩১ আগস্ট সিলেট নগরীতে অর্ধদিবস হরতালের ডাক দেওয়া হয়েছে। রবিবার রাতে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভায় হরতালের এ ডাক দেওয়া হয়।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হক বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৩১ আগস্ট বুধবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেট মহানগরী এলাকায় এ হরতাল পালিত হবে।
১৬ আগস্ট বেলা ২টায় নগরীর জিন্দাবাজারের এলিগ্যান্ট শপিং সেন্টারের সামনে মোটর সাইকেল পার্ক করা নিয়ে সৃষ্ট ঘটনায় স্থানীয় ছাত্রলীগ নেতা সুলেমান হোসেন ও জাবেদের হাতে ব্যবসায়ী করিম বক্স মামুন নিহত হন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জড়িত সন্দেহভাজন ও মামলার প্রধান আসামী জেলা ছাত্রলীগের স্থগিতকৃত কমিটির সহ-সভাপতি এম সুলেমান হোসেনকে ছাত্রলীগ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

/এইচকে/

পড়ুন: শাবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪