শ্রীমঙ্গল মহকুমা বন বিভাগের সহকারী বন সংরক্ষক রাজেশ চাকমা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চত করেন।
তিনি জানান, বুধবার ও বৃহস্পতিবার দুই দিনের পৃথক অভিযানে শ্রীমঙ্গল উপজেলার ২৬টি করাত কলে বিভিন্ন জাতের ৫৫৭ ঘনফুট ও কমলগঞ্জ উপজেলার ১৮ টি করাত কলে ৫০০ ঘনফুট কাঠ ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। এ সময় কমলগঞ্জ উপজেলা থেকে একটি কাগজবিহীন করাত কল জব্দ করা হয়।
বন বিভাগের অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পূরবিতা চাকমা, শ্রীমঙ্গল সহকারী কমিশনার বিশ্বজিত কুমার পাল, কমলগঞ্জ রেঞ্জ অফিসার শেখর রায় চৌধুরী, রেঞ্জ কর্মকতা ফিরোজ আলম চৌধরীসহ অনেকে।
উদ্ধারকৃত কাঠ, জব্দকৃত পিকআপ গাড়ি ও করাতকল শ্রীমঙ্গল ও কমলগঞ্জ বন বিভাগে জমা করা হয়েছে।
শ্রীমঙ্গল মহকুমা বন বিভাগের এসিএফ রাজেশ চাকমা বলেন, ঈদের পরে অবৈধ ফার্নিচারের দোকানগুলোতেও অভিযান চলবে।
আরও পড়ুন-
লন্ডনের প্রভাবশালীদের তালিকায় টিউলিপসহ চার বাংলাদেশি
বিদেশি কূটনীতিকরা অপরাধে জড়িয়ে পড়ছেন, শীর্ষে পাকিস্তান
/এফএস/