মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রাফিক পুলিশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। পর্যটনস্পট হিসাবে পরিচিত লাভ করায় এখানের যানজট নিয়ন্ত্রণে দুইজন ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়া হয়।
এর আগে কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ কমলগঞ্জে গুরুত্বপুর্ণ দুইটি বাজারে ট্রাফিক ব্যবস্থা চালু করার জন্য জেলা পুলিশ সুপারকে অনুরোধ জানান। পরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল জেলা থেকে দুইজন ট্রাফিক পুলিশ নিয়োগ দেন।
কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়ার মৌলভীবাজারের পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পৌরবাসী খুবই আনন্দিত এই কার্যক্রম চালু করায়। আশা করি তা স্থায়ী হবে।’
/এমও/