আহত বিজিবি সদস্য নায়েক সুবেদার হাবিবুর রহমানের নাম জানা গেলেও অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি বাংলা ট্রিবিউনের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে জানান,দুই চোরাকারবারীকে আটক করে নিয়ে আসার সময় বিজিবি সদস্যদের উপর হামলা চালায় চোরাকারবারীরা। এর পাল্টা জবাবে বিজিবি সদস্যরা ৬ রাউন্ড গুলি ছোড়লে রফিকুল গুলিবিদ্ধ হয়। এসময় দুই বিজিবি সদস্যও আহত হন। পরবর্তীতে রফিকুলকে ৭২ বোতল ভারতীয় মদসহ আটক করা হলেও অন্য চোরাকারবারী পালিয়ে যায়।
আটক রফিকুলের বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন নাসির উদ্দিন আহমেদ।
/এমডিপি/আপ-এইচকে/