পুলিশ জানায়, জেলার লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের আবুল কালাম ও সানোয়ারের মাঝে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে শনিবার সকাল ১১টায় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে লাখাই থানার ওসি মোজাম্মেল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় মামুন (২৪), জাহেদ আলী (৩২), চান মিয়া (৪৫), লাল মোহন (৫০), ফরিদ (৩৪), ফারুক (৩৫), আশ্রব (৫০), রাজু (২৫), মোতাব্বির (৩০), সুমন (২৫) ও মাহফুজসহ (২২) ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ও অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হাসপাতালে ফের সংঘর্ষের সময় ১০ জনকে আটক করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন:
কুষ্টিয়ায় আ.লীগের দুইপক্ষের সংঘর্ষে নিহত ২
/বিটি/