মৌলভীবাজারে ১৪৪ ধারা জারি





মৌলভীবাজারমৌলভীবাজারে জাতীয় যুব সংহতির সম্মেলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার রাত সাড়ে ১১টায় অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মো. ফারুক আহমদ মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রসহ জেলায় এ নির্দেশ জারি করেন।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোর্টের নির্দেশে পৌরজনমিলন কেন্দ্রসহ জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

দলীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় মৌলভীবাজার পৌরজনমিলন কেন্দ্রে জাতীয় যুব সংহতি মৌলভীবাজার জেলা শাখার পূর্ব নির্ধারিত সম্মেলন ছিল। এ সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।  এ নিয়ে কুলাউড়া উপজেলা কমিটির আহ্বায়ক আশরাফ উদ্দিন হিরুর ২৫ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত পৌর জনমিলন কেন্দ্রসহ জেলার কোথায়ও যাতে জাতীয় যুব সংহতির ব্যানারে কোনও প্রোগ্রাম না হয় এ জন্য আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মো. ফারুক আহমদ সদর থানার ওসিকে এ নির্দেশ দেন।

জাতীয় যুব সংহতি মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব বদরুল হাসান জোসেফ বলেন, ‘যে কোনও মূল্যে আজকের সম্মেলন বাস্তবায়ন করা হবে। কোন ষড়যন্ত্র আমাদের দমিয়ে রাখতে পারবেনা।’ 

/এমডিপি/